ড:সেলিম মাহমুদ এমপিকে কাজী সমিতি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

চাঁদপুর-১ কচুয়া আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের।  তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা কাজী সমিতির নেতৃবৃন্দ।

শনিবার সকালে এমপির নিজ বাসভবনে উপজেলা কাজী সমিতির উদ্যোগে সকল সদসবৃন্দ ড. সেলিম মাহমুদ এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিভিন্ন দাবি নিয়ে স্মারক লিপি দান করেন। এসময় উপজেলা কাজী সমিতির সভাপতি সফিকুর রহমান,সাধারন সম্পাদক হাবিবুর রহমান,সাচার ইউনিয়নের কাজী ইকবাল, পাথৈর ইউনিয়নের কাজী আবুল হোসেন, পালাখাল মডেল ইউপি’র মাওলানা। বোরহান উদ্দিন মিয়াজী,পশ্চিম সহদেবপুর ইউনিয়নের কাজী মাওলানা আহমেদ হোসেন, কচুয়া উত্তর ইউপি কাজী মাওলানা মো. আবুল খায়ের, কচুয়া সদর ইউপি কাজী রফিকুল ইসলাম, কাদলা ইউনিয়ন কাজী মোহাম্মদ উল্যাহ, কড়ইয়া ইউনিয়ন কাজী মাওলানা মো. আমির হোসেন, গোহট উত্তর ইউনিয়ন কাজী মাওলানা মেজবাহ উদ্দিন জসীম ও গোহট দক্ষিন ইউনিয়নের। কাজী মেজবাহুল ইসলাম লতিফী উপস্থিত ছিলেন। এসময় কাজী সমিতির সভাপতি মাওলানা মো. সফিকুর রহমান ও সাধারন সম্পাদক। কাজী মাওলানা হাবিবুর রহমান তাদেও বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে নব নির্বাচিত সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ এর হাতে স্মারকলিপি তুলে দেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031