কাউখালীতে মৎস কম্বিং অপারেশনে জরিমানা।

কাউখালীতে মৎস কম্বিং অপারেশনে জরিমানা।

পিরোজপুর কাউখালী উপজেলায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল কম্বিং অপারেশন মোবাইল কোর্ট পরিচালনাকালে সন্ধ্যা নদী থেকে ৩০০০ মিটার কারেন্ট জাল জব্দ ও ৩ জন জেলেকে আটক। পরবর্তীতে মোট ১২০০০ টাকা জরিমানা। ১১ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ৯:৩০ সময় কাউখালী সন্ধ্যা নদী থেকে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করায় তিন জেলেকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান এ অর্থদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্হাপনা প্রকল্পের আওতায় বিশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর চিরাপাড়া নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল সহ চিরাপাড়া গ্রামের, শের আলীর ছেলে সজিব (১৮), বড় বিড়ালজুরি গ্রামের ইদ্রিস খন্দকারের ছেলে সাইফুল ইসলাম (৪৭) ও সোনাকুর গ্রামের মোঃ খলিল শেখের ছেলে পারভেজ শেখ (২০) নামের তিন জেলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে এক জেলেকে দুই হাজার টাকা ও দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে ১২ হাজার টাকা জরিমানা করেন।জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, নদীতে মাছ শিকারে কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ অবৈধ। এ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031