আশুলিয়ায় ডাকাত চক্রের পাঁচ সদস্য আটক

আশুলিয়ায় ডাকাত চক্রের পাঁচ সদস্য আটক

মোঃমনির মন্ডল,সাভারঃ আশুলিয়ার জামগড়া চৌরাস্তা থেকে অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতি কালে পাঁচ ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের ব্যবহিত একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, দুইটি রামদা, একটি চাইনিজ কুড়াল,সহ একটি বার্মিজ লাঠি উদ্ধার করা হয়।বুধবার(০৭ ফেব্রুয়ারী) গোপন সংবাদের ভিক্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃতরা হলো, জিসান, রাজু, মোমিন, নয়ন এবং সৈনিক। তাদের গ্রামের বাড়ি গাজিপুর, বগুড়া, ও নীলফামারী সহ দেশের বিভিন্ন স্থানে। তারা আশুলিয়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল।

এবিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক অমিতাভ চৌধুরী জানান এই চক্রের সদস্যরা আশুলিয়ার বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলো।

এমন গোপন সংবাদের ভিত্তিতে জামগড়ারয় ঘটনা স্থলে উপস্থিত হলে এই চক্রের সদস্যরা পালিয়ে যাবার চেষ্টা করে পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এই চক্রের সদস্যদের নামে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তাদের বাকী সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যহত আছে বলে জানান পুলিশ।
এঘটনায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031