ভালুকায় হবিরবাড়ি থেকে জুট ভর্তি ট্রাক ছিনতাই

ভালুকায় হবিরবাড়ি থেকে জুট ভর্তি ট্রাক ছিনতাই

ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি থেকে কটন মিলের জুট ভর্তি একটি ট্রাক গত ০৩/০২/২০২৪ইং অনুমানিক বিকাল ৪.৩০মিনিটে মাল লোড  করে  ফ্যাক্টরি গেইট থেকে বের হয়ে  ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে কিছু দুর যাওয়ার পর কতিপয় লোক পথরোধ করে ট্রাকের ড্রাইভার এবং হেলপার কে নামিয়ে একটি দোকানে আটকে রেখে তাদের মোবাইলসহ গাড়িটি নিয়ে চলে যায়। এর পর আনুমানিক দুই ঘন্টা পর ৬.৩০মিনিটের দিকে ঢাকা মেট্রো ট-১৬-৪৩৬৭ গাড়িটির মালামাল খালাস করে ট্রাক ও তাদের মোবাইলটি উল্লিখিত স্থানে ফেরত  দিয়ে যায়।এই ঘটনা ট্রাকের ড্রাইভার  ব্যবসায়ী  কামরুজ্জামান পিন্টুকে জানালে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায়  এসে ড্রাইভার একটি অভিযোগ দায়ের করেন।পরের দিন কটন গ্রুপের সামনে স্থানীয় কতিপয় লোকজন নিপুণের নেতৃত্বে  ঝগড়া সৃষ্টি করে কামরুজ্জামান পিন্টুকে গালিগালাজ করে। এ বিষয়টি  ভালুকা মডেল থানার পুলিশকে তাৎক্ষণিক ভাবে জানালে  ঘটনাস্থলে পুলিশ পাঠায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গেইট থেকে পালিয়ে যায়। বিষয়টি ব্যবসায়ী কামরুজ্জামান পিন্টু স্থানীয় সাংবাদিকদেরকে অবহিত করলে  এই প্রতিবেদক ও অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছলে হানিফ মুহাম্মদ নিপুণ জানায়,আমরা এই মিলের জোটসহ সকল প্রকার ব্যবসা নিয়ন্ত্রণ করবো বলে হুমকি দিয়ে চলে যায়। অভিযোগের বিষয়ে নিপুন কে ফোন দিলে তিনি বলেন এত দিন কামরুজ্জামান পিন্টু ব্যবসা করছে এখন আর তাকে করতে দিবনা আমি এই ব্যবসা করবো।
ভালুকা মডেল থানায় যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আঈনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031