জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বটিয়াঘাটায় খু’ন ১

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বটিয়াঘাটায় খু’ন ১

 

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বটিয়াঘাটা উপজেলার নোয়াইলতলা এলাকায় মো: করির মোল্লা (৪৭) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে।

সে ঐ এলাকার মো: রাসেদ মোল্লার পুত্র। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বেলা সাড়ে বারো টার দিকে। পুলিশ ও স্থানীয় শুত্রে জানা জায়, দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে সুফিয়া বেগম ও মোঃ কবির মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ মনোমালিন্য চলে আসছিলো। গতকাল শনিবার বেলা সাড়ে বারো টার দিকে বাকবিতণ্ডার এক পর্যায়ে সুফিয়া বেগম (৫৫) এর কোঁদালের আঘাতে মোঃ কবির মোল্লা ঘটনা স্থলেই নিহত হয়। সে ঐ এলাকায় মৃত আশরাফ আলী লস্কর এর স্ত্রী। স্থানীয় জনতা পার্শ্ববর্তী পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করতে সক্ষম হয় । খবর পেয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলবি রনি, সহকারী পুলিশ সুপার সার্কেল মফিজুর রহমান, থানার ওসি রিপন কুমার সরকার ও ওসি তদন্ত সঞ্জয় কুন্ডু সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। বটিয়াঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার বলেন ঘটনাস্তল থেকে আসামিকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031