নড়াইলের পল্লীতে তিন যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা

নড়াইলের পল্লীতে তিন যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা

 

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি

নড়াইলের পল্লীতে তিন যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা। নড়াইলের কালিয়ায় গ্রাম্য দ্বন্দ্বের জেরে এক ছাত্রসহ তিন যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ গ্রুপের লোকজন।

উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে বুধবার রাত ৯টার দিকে কেরামবোর্ড খেলার সময় ওই তিন যুবকের উপর অতর্কিত হামলা চালানো হলে তারা গুরুতর আহত হন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, আহতদের মূমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন-কাঞ্চনপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ঢাকার একটি বেসরকারি বিশ^বিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র তামিম শেখ (২১),একই গ্রামের কামরুল শেখের ছেলে মুরাদ শেখ (২৫) ও জামির হোসেন (৩২)।
পুলিশ ও আহতদের স্বজন সূত্রে জানা গেছে,তামিম, মুরাদ ও জামির হোসেন বুধবার রাতে কাঞ্চনপুর গ্রামের একটি ঘরে কেরামবোর্ড খেলছিলেন।এ সময় গ্রামের প্রতিপক্ষ গ্রপের ১০-১৫জন লোক ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে ওই তিন যুবককে হত্যার চেষ্টা চালায়।প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে তামিমের বাম পায়ের রগ কেটে যায় এবং চোখসহ শরীরের বিভিন্ন জায়গায় কোপ লেগে গুরুতর আহত হন তিনি।এছাড়া মুরাদের ডান হাতের রগ কেটে এবং জামিরের মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয় তাদের।
আহতের উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এখানে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে ঢাকায় রেফার্ড করা হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ঘটনায় মামলা দায়ের হযেছে।ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।বাকী আসামিদের গ্রেফতারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031