উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া বাদল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া বাদল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া বাদল এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পহেলা ফেব্রুয়ারী (বৃহস্পতিবার)বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল এর সভাপতিত্বে গড়বাড়ী পরিষদ মাঠে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় কাকড়াজান ইউনিয়ন আওয়ামীলীগ,বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ গোলাম কিবরিয়া বাদলকে সমর্থন করে বক্তব্য রাখেন নেতারা।

এছাড়াও মত বিনিময় সভায় কাকড়াজান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ সহ,ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড ছাত্র লীগ,যুবলীগ,সেচ্ছাসেবক লীগ,কৃষক লীগসহ প্রায় ৫ শতাধিক জনসাধারণউপস্থিত ছিলেন।

গোলাম কিবরিয়া বাদল বলেন
“বিগত দিনে আমরা অনেকের নির্বাচন করেছি,অনককেই নির্বাচিত করেছি, এখন আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছি,আমি কোন অন্যায় করে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন,আমার নির্বাচন করলে কাকড়াজানের সকলকে একেক টা গোলাম কিবরিয়া বাদল হতে হবে, আর যদি তা না করেন, তবে এখনই আমাকে না করে দেন।
আমি আপনাদের সন্তান,এজন্য দল মত নির্বিশেষে সকলের দোয়া চাই,আমার বাবা নির্বাচন করেছিল,তিনি আজ বেঁচে নেই, কবর থেকে যেন শুনতে পারে আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি”।

এসময় উপস্থিত জনসাধারণ হাত নাড়িয়ে গোলাম কিবরিয়া বাদল কে সমর্থন করেন এবং
অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যে, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন দুলাল বলেন, আমরা কাকড়াজান ইউনিয়নের সন্তান গোলাম কিবরিয়া বাদলকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে পেয়েছি,বিগত দিনে অনেকের নির্বাচন করেছি, তাদের নির্বাচিত করেছি,কিন্তু এবার আগামী ১০ তারিখে ইউনিয়ন বাসী সকলকে ডেকে আমরা ঐক্য করব এবং গোলাম কিবরিয়া বাদল কে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031