বটিয়াঘাটায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

 বটিয়াঘাটা উপজেলা পলিটেকনিক্যাল কলেজের সামনে ১৩/১ /২৪ শনিবার বিকেল চারটায় সড়ক দুর্ঘটনায় রূপম হালদার (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রূপম গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম হালদারের একমাত্র ছেলে।


পুলিশ জানায়, তিনটি মটর সাইকেলযোগে ছয় বন্ধু দ্রুত গতিতে খুলনা থেকে কাতিয়ানাংলা গ্রামের বাড়ি ফিরছিলেন। বটিয়াঘাটা বাসস্টান্ডের দক্ষিণ পার্শে পলিটেকনিক্যাল কলেজের সামনে পৌঁছলে খুলনাগামী একটি প্রাইভেট কারের সাথে রূপমের মটর সাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। রূপম ড্রাইভ করছিল তার পিছনে থাকা চাচাতো ভাই ইশাদ হালদার (২০) ছিটকে রাস্তার উপর পড়ে যায়। রূপমের মাথায় মারাত্মক আঘাত লাগে। তাকে স্থানীয়রা দ্রত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ইশাদের আঘাত সামান্য হওয়ায় সে প্রাণে বেঁচে যায়।জানা যাশ মাত্র তিন মাস আগে চেয়ারম্যান আসলাম হালদার রূপমকে মটর সাইকেলটি কিনে দেন। রূপম উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় বর্ষের ছাত্র।রুমমের মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে এবং রুপমকে শেষ দেখা দেখতে হাজার হাজার জনগন চেয়ারম্যানের বাড়িতে ভিড় যমিয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বটিয়াঘাটায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

13 January 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com