ঈগল পাখি  মার্কা বিজয় করতে  দলীয় নেতা – কর্মীদের সাথে লিপলেট বিতরণ ও গণসংযোগ

স্মার্ট চুয়াডাঙ্গা গড়তে ঈগল প্রতিকে ভোট চাইলেন, দিলীপ কুমার আগরওয়ালা।

 

মোঃ চঞ্চল হোসেন আসমানখালি প্রতিনিধি।

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের ভোগাইল বগাদী গ্রামসহ ইউনিয়নের সকল ওয়ার্ডে বাড়ি বাড়ি যেয়ে ঈগল পাখি মার্কায় ভোট চাইলেন দিলীপ কুমার আগরওয়ালা। সেইসাথে ঈগল পাখি  মার্কাকে বিজয়ী করতে  দলীয় নেতা কর্মীদের দিকনির্দেশনা দেন।
গতকাল মঙ্গলবার, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদী ,মহেশপুর, খরদ, ভাংবাড়িয়া, হাটবোলিয়া এবং বড় বোয়ালিয়া গ্রামসহ ইউনিয়নের সকল ওয়ার্ড পর্যায়ে নির্বাচনী প্রচারণা চালায়।
এসময় ভাংবাড়িয়া নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে ভাংবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাওছার আহমেদ বাবলু, চিতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মোকাদ্দেস আলী সহ ইউনিয়নের বিভিন্ন গুরুপ্তপূর্ন ব্যাক্তিবর্গ।

প্রচারণা শেষে দিলীপ কুমার আগরওয়াল বলেন,ব্লেট ধারালো কিন্তু গাছ কাটতে পারে না। কুড়াল ধাড়ালো কিন্তু চুল কাটতে পারে না।প্রত্যেককে তাদের স্ব স্ব জায়গায় গুরুত্বপূর্ণ, তাই কাউকে অবহেলা করবেন না। প্রতিটি পাড়া-মহল্লায় শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে  আপনার এলাকার সাধারণ ভোটারদের ভোটদানে উৎসাহিত করবেন এবং তাদের নিরাপত্তার সাথে ভোটদানের ব্যবস্থা করবেন।
দুইটা হুন্ডা আর চারটা গুন্ডা দিয়ে প্রতিপক্ষের উপর হামলা , আমরা এই নীতিতে বিশ্বাসী নয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031