আগামী নির্বাচন যেকোন মূল্যে অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে হবে- চট্টগ্রামে সিইসি

আগামী নির্বাচন যেকোন মূল্যে অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে হবে- চট্টগ্রামে সিইসি

 

চট্টগ্রামে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ মাঠ প্রশাসনের চট্টগ্রাম বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০ টায় নগরীর এলজিইডি ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর পৌনে ১টায় পিটিআই মিলনায়তনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ মাঠ প্রশাসনের চট্টগ্রাম বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের নিশ্চয়তা দিচ্ছি। প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচন আচরণ বিধিমালা মেনে চলার আহ্বান এবং তাদের অভিযোগ যথাযথ কর্তৃপক্ষ বরাবর দেওয়ার পরামর্শ রইলো।
তিনি আরো বলেন, কোন প্রকার অবধৈ হস্তক্ষেপ, কোনো রাজনৈতিক দলের দমন নিপীড়নসহ যেকোন প্রকার অযাচিত কর্মকাণ্ড শক্ত হাতে প্রতিহত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম, রিটার্নিং কর্মকর্তা (মেট্রো) ও বিভাগীয় কমিশন তোফায়েল ইসলাম, রিটার্নিং কর্মকর্তা (জেলা) জেলা প্রশাসক আবুর বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031