পাইকগাছায় ৯৬২ পরিবারে টিসিবি পন্য বিতরণ

বঙ্গবন্ধু কন্যা,মাননীয় প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনার উপহার দেলুটি ইউনিয়নের ৯৬২ টি পরিবারের মাঝে টিসিবি পন্য বিতরন করেন ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল।
গত ২১/১২/২০২৩ তারিখ,রোজ-বৃহস্পতিবার,সময়-১১টা,
দেলুটি ইউনিয়ন পরিষদ চত্তর,পাইকগাছা,খুলনা।
খুলনা জেলার পাইকগাছা উপজেলার অধিক দুর্যোগ ঝুঁকিপূর্ণ দ্বীপ-বেষ্টিত দেলুটি ইউনিয়নে বঙ্গবন্ধু কন্যা,মাননীয় প্রধানমন্ত্রী,মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার “টিসিবি’র পন্য।দামে সাশ্রয়ী,মানে অনন্য”দেলুটি ইউনিয়নের মোট ৯৬২ টি পরিবারের মাঝে ২ লিটার সোয়াবিন তেল ও ২ কেজি ডাউল,৫ কেজি চাউল পরিবার প্রতি সর্বমোট ৪৭০ টাকা দামে উপকারভোগীদের মাঝে বিতরণ করেন। দেলুটি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রিপন কুমার মন্ডল।এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব নির্মল কান্তি মন্ডল,আওয়ামীলীগ নেতা অনিল কুমার মল্লিক,পিযুষ কান্তি সরকার,সুকান্তি সরকার,বীরমুক্তিযোদ্ধা মীনা আলাউদ্দিন,ইউপি সদস্য সুকুমার কবিরাজ,রামচন্দ্র টিকাদার,রবীন্দ্রনাথ মন্ডল,কিংশুক রায়,চম্পক বিশ্বাস,পলাশ কান্তি রায়,রিংকু রায়,বদিয়ার হোসেন,পবিত্র সরদার,লক্ষ্মী রানী সরকার,বিনতা সরকার,ইউপি সচিব বিজয় কুমার পাল,হিসাব সহকারি বুলবুল আহম্মেদ,গ্রামপুলিশবৃন্দ সহ প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031