ঈগল মার্কাই নৌকা,আর নৌকা মানেই ঈগল, এম পি পংকজ দেবনাথ

ঈগল মার্কাই নৌকা,আর নৌকা মানেই ঈগল, এম পি পংকজ দেবনাথ ।

হিজলা উপজেলা প্রতিনিধি
মোঃ জাহিদ হোসেন

বরিশালের হিজলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী পংকজ নাথ সকল প্রতিকুল বাধা শেষ করে নির্বাচনী প্রচারনা শুরু করেন।

২১ শে ডিসেম্বর সকাল ৫ টার সময় উপজেলার গুয়াবাড়ীয়া, মৌলভীর হাট লঞ্চঘাটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ ঈগল মার্কার সমর্থনে হাজার হাজার নেতাকর্মী নিয়ে প্রচারনায় নামেন পঙ্কজ দেবনাথ ।

এম পি পংকজ নাথের ঈগল মার্কার সমর্থনে ৬ টি ইউনিয়ন থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে নেতাকর্মীরা উপস্তিত হয় হিজলার মৌলভীর হাট লঞ্চঘাটে ।

তখন নেতাকর্মীদের এম পি পংকজ নাথ বলেন ঈগল মার্কাই নৌকা,আর নৌকা মার্কাই ঈগল,যখন নৌকা প্রতিকের প্রার্থীতা বাতিল ঘোষনা হয়,তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্শিবাদ নিয়ে এসেছি, তাই আগামী ৭ ই জানুয়ারী ঈগল মার্কায় ভোট প্রার্থনা করেন।

তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অসমাপ্ত কাজ গুলো আগামীতে করার সুযোগ করে দেওয়ার আহব্বান জানান।

এ সময় উপস্তিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী,ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন,নাজমা বেগম,আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার,গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাহান তালুকদার, মেমানিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন,হরিনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান তৈফিকুর রহমান এবং এমপি পঙ্কজ নাথের বিশ্বস্ত সহ যোদ্ধা জনাব এড, আমিনুল ইসলাম স্বপন চৌধুরী সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারন সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031