নীলফামারীতে এক দিনে ৩ লা*শ উদ্ধার

নীলফামারীতে এক দিনে ৩ লা*শ উদ্ধার

 

নীলফামারীতে পৃথক ৩টি ঘটনায় ৩ টি লাশ উদ্ধার করেছে পুলিশ ।রবিবার সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলার রংপুর দিনাজপুর মহাসড়কের সৈয়দপুর বাইপাস সড়কের ইটভাটার মোড় এলাকার একটি ডোবা থেকে একটি অঙ্গাত বৃদ্ধার লাশ উদ্ধার করে সৈয়দপুর থানা পুলিশ।

এছাড়া ও নীলফামারীর ডোমার উপজেলায় ২ টি ইউনিয়ন থেকে একই দিনে ২ টি লাশ উদ্ধার করে ডোমার থানা পুলিশ ।দুপুরে তোমার উপজেলার হরিণ চড়া ইউনিয়নের ৭ নং ওয়াডের শেওটগাড়ি এলাকার স্হায়ী বাসিন্দা মোহাম্মদ আইয়ুব আলী (৬৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করে ডোমার থানা পুলিশ ।এছাড়াও একই উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ি আলশিয়া পাড়া এলাকায় পুকুর থেকে মাসুদ রানা (১৬) মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার করে স্হানীয় লোকজন ।নিহত মাসুদ রানা উক্ত এলাকার জামিরুল ইসলাম এবং মনিরা বেগম দম্পতির একমাত্র ছেলে ।এবিষয়ে সৈয়দপুর এবং ডোমার থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা হলে তারা জানান লাশ গুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031