কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল আরোহীসহ সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরদুকাকান্দি গ্রামের শরীফ হোসেনের ছেলে জোবায়ের আহমেদ (১৫), অপরজন হলেন মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার গোয়ালতলা গ্রামের মাসুদ রানার ছেলে নিরব হোসেন (১৮) । তারা উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় রেডিমিক্সড পরিবহনের একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়। এসময় অপর একজন হাসপাতালে নেওয়ার পথে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে।
নাওজোড় হাইওয়ে থানার ওসি সাহাদাত হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার ও ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

16 November 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com