বরিশালে জমে উঠেছে বিভাগীয় বইমেলা ২০২৩

বরিশালে জমে উঠেছে বিভাগীয় বইমেলা ২০২৩

 

বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে দীর্ঘ ২ বছর পর আবার জমে উঠেছে বিভাগীয় বই মেলা। ৮ই নভেম্বর বুধবার শুভ উদ্বোধন হওয়া এ আয়োজনে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে দর্শনার্থী ও ক্রেতার সংখ্যা। এর মধ্যে শিশু-কিশোর ও তরুণদের উপস্থিতি ছিলো চোখে পরার মতো। ৮ই নভেম্বর থেকে ১৪ নভেম্বর প্রতিদিন বিকেল তিনটা থেকে এই বইমেলা চলছে রাত আটটা পর্যন্ত।

এসময় বইমেলার সমন্বয়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ও বইমেলার সমন্বয়ক মনদীপ ঘরাই বলেন সপ্তাহব্যাপী এই বইমেলায় সরকারী বিভিন্ন দপ্তরের ১৯ টি প্রতিষ্ঠান রয়েছে। ঢাকা ও অন্যান্য জেলা থেকে স্বনামধন্য ৩৮ টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এছাড়াও স্থানীয় সাহিত্য সংগঠন, সাহিত্য বাজার পত্রিকাসহ ৭০টির বেশি স্টল রাখা হয়েছে। রয়েছে বিভিন্ন রকমের খাবারের দোকানও।

তিনি আরো জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় এবং বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বরিশাল বিভাগীয় বইমেলা ২০২৩।

এখানে ৯ই নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু একাডেমি থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে কচিকাচাঁর উৎসব, চিত্রাংকন, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে উক্ত আয়োজনের পাশাপাশি চলচ্চিত্র ও কথা সাহিত্য: সমসাময়িক সাহিত্য, সোশ্যাল মিডিয়ার ব্যবহার ও প্রাসঙ্গিকতা; বরিশালের সাহিত্য অথবা সাহিত্যে বরিশাল: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট থেকে মেলা প্রাঙ্গনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হচ্ছে নিয়মিতভাবে।

মনদীপ ঘরাই বলেন, আগামী ১৪ই নভেম্বর সন্ধ্যার পর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজনের করা হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জন নিরাপত্তা বিভাগের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম খান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031