বশেমুরবিপ্রবি’তে জাতীয় সংবিধান দিবস উদযাপন

বশেমুরবিপ্রবি’তে জাতীয় সংবিধান দিবস-২০২৩ উদযাপন

 

যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ‘জাতীয় সংবিধান দিবস-২০২৩’ উদযাপন করা হয়েছে।

আজ (৪ নভেম্বর ২০২৩) শনিবার, দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ পুনরায় একই স্থানে এসে মিলিত হয় ।

আনন্দ শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও অফিসার্স এসোসিয়েশনের আহ্বায়ক এস. এম. গোলাম হায়দার, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) মো. নাছিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের উপরিচালক মো. মাহবুবুল আলম, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মজনুর রশিদ, আইন বিভাগের প্রভাষক মো. হুমায়ুন কবির ও চয়ন চাকীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন ।

প্রসঙ্গত, ১৯৭২ সালে ৪ নভেম্বর গণপরিষদে সর্বসম্মতিক্রমে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। এরপর ওই বছরের ১৬ ডিসেম্বর তা কার্যকর হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031