ঢাকা-আরিচা মহাসড়কে শ্রীরামপুর এলাকায় বাস ভাংচুর, আটক ৩

ঢাকা-আরিচা মহাসড়কে শ্রীরামপুর এলাকায় বাস ভাংচুর, আটক ৩

 

ঢাকার ধামরাইয়ে শ্রীরামপুর বাজারের সামনে একটি স্কুলবাসসহ দুটি বাসে ভাংচুরের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভাংচুরের ঘটনায় ৩ জনকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। আটককৃতদের নাম ১. রাকিব হোসেন- বাসাইল ,২. গোলাম মোস্তফা- কুশুরা , ৩. মোরশেদুল ইসলাম – গোয়ালদী।

পুলিশ জানায়, সকাল ৭ টার দিকে বিএনপি সমর্থকরা শ্রীরামপুর এলাকায় জড়ো হয়। সেখানে তারা একটি স্কুলবাস ও ২ টি যাত্রীবাহী বাসে ভাংচুর করে ।তবে এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ হারুন – অর রশিদ , খবর পেয়ে পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছালে ভাংচুরকারীরা সেখান থেকে পালিয়ে যায়। এ সময় তিনজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ধামরাই থানার অফিসার ইনচার্জ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031