

টিয়ার শেলের আঘাতে সিনিয়র সাংবাদিক
রফিক ভুইয়া নিহত
————————————————————————————
শোক এবং নিন্দা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। গতকাল ২৮ অক্টোবর পুলিশের টিয়ার শেলের আঘাতে রিকশা থেকে ছিটকে পড়ে নিহত হয়েছেন আমাদের সকলের প্রিয় রফিক ভুইয়া ভাই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য রফিক ভাই ছিলেন অত্যান্ত ভদ্র, মার্জিত ও বিনয়ী স্বভাবের একজন মানুষ। তাঁর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। আমরা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং শোকাহত স্বজনদের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 358









