লক্ষ্মীপুরে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

লক্ষ্মীপুরে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মুকিতুর রহমান:- “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ১৩ অক্টোবর (শুক্রবার) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প- অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা ত্রাণ ও পুনবার্সন অধিদপ্তরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরে জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা ইউনুছ মিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিয়াংকা দত্ত, অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মা সেন সিংহ, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মান্নান, সেলিম উদ্দিন নিজামী, জাকির হোসেন ভুঁইয়া আজাদ প্রমুখ।

 

এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, এনজিও, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

13 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com