গয়নাকান্দি যুব সমাজ কর্তৃক আয়োজিত, ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গয়নাকান্দি যুব সমাজ কর্তৃক আয়োজিত, ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

 

মোঃ আশিকুল ইসলাম বেলকুচি প্রতিনিধি

বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের গয়নাকান্দি যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে গয়নাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সিরাজগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ,সাবেক কৃষি বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ বেলকুচি সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস সেলিম সরকার। বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি সাধারণ সম্পাদক হাবিব রহমান হাবিব পৌর ছাত্রলীগের সভাপতি এম আক্তার হামিদ সাধারণ সম্পাদক সৌরভ আহমেদ উৎস। খেলায় কল্যাণপুর ফুটবল একাদশকে ৩ -২ গোলের ব্যাবধানে কানসোনা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। পরে বিজয়ী ও পরাজিতদলের খেলোয়ারদের মাঝে একটি মটরসাইকেল ও একটি ফ্রিজ পুরস্কার বিতরণ করে প্রধান অতিথি আব্দুল মমিন মন্ডল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031