সিরাজগঞ্জে মা ও শিশু,উপকারভোগীদের নিয়ে “লাইভ ভেরিফিকেশন ও মূল্যায়ন সভা” অনুষ্ঠিত।
Spread the love

সিরাজগঞ্জে মা ও শিশু,উপকারভোগীদের নিয়ে “লাইভ ভেরিফিকেশন ও মূল্যায়ন সভা” অনুষ্ঠিত। 

 

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জের সদর উপজেলার ৪ নং শিয়ালকোল  ইউনিয়নের মা ও শিশু এবং ভিডাব্লিউবি  এর উপকারভোগীদের  স্বশরীরে উপস্থিত হয়ে লাইভ ভেরিফিকেশন ও মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। 
বুধবার (১১অক্টোবর-২০২৩) সকাল ১০ টায় শিয়ালকোল  ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত অনুষ্ঠানে   প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনিই দেশে ব্যাপক উন্নয়ন করছেন  বিভিন্ন ধরনের ভাতা ও সুযোগ সুবিধা  দিয়ে আসছেন। আমরা জানি এ ভাতা টাকার পরিমান কম। ভাতা টাকা বৃদ্ধির জন্য চেষ্টা চলছে এখনও যারা ভাতা আওতায় আসেনি তাদের কে আনা হবে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার  গরীব, অসহায় ও দুঃস্থদের পাশে রয়েছেন  তিনি মানবতার মা তিনিই সারাদেশে সাদৃশ্যমান উন্নয়ন করছেন যা দেশে-বিদেশে প্রশংসা হচ্ছে। দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা  নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী  করে আবারো চতুর্থবার প্রধানমন্ত্রী করতে হবে। সবাই নৌকা মার্কায় ভোট দিবেন ইনশাল্লাহ ।

এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন , মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ।

শিয়ালকোল  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ সেলিম রেজা  এর সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ   সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন,  জেলা পরিষদ সদস্য একরামুল হক একরাম,  শিয়াকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম আজম তালুকদার বাবলু, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন তালুকদার, সাবেক সভাপতি মোঃ আবুল হোসেন মিস্ত্রি, বীরমুক্তিযোদ্ধা  গাজী আব্দুল কুদ্দুস, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আমিনুর ইসলাম প্রমুখ।
এ সময়ে অনুষ্ঠানে  শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ওমর ফারুক তালুকদার,
ইউপি সদস্য মোঃ মোক্তার হোসেন, মোঃ হযরত আলী, মোঃ মাসুদুর রহমান, এস.এম. রুহুল আমিন সজল, আশরাফুল ইসলাম, ছানোয়ার হোসেন, আব্দুস ছালাম সেখ, আব্দুল মুন্নাফ খন্দকার, আরিফুল ইসলাম, মোছাঃ রেহানা খাতুন মোছাঃ তারাবানু বেগম, মোছাঃ ফরিদা খাতুন সহ এলাকার বীরমুক্তিযোদ্ধাগণ, সুধীজন, গুনীজন,এলাকার গন্যমান্য ব্যক্তিদের অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে  শিয়ালকোল ইউনিয়নের সুবিধা ভোগী ভিডাব্লিউবি এর আওতায়  ২৪২ জনকে এবং  মা ও শিশুদের  ১৭৫ জনকে  ৩০ কেজি করে জনপ্রতি পুস্টি চাউলের বস্তা দেওয়া হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031