
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাগুরা জেলা জামায়াত। বৃহস্পতিবার ২৬ নভেম্বর বিকেলে ঐতিহাসিক নোমানী ময়দানে ১১ দলীয় ঐক্যের ৭-দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এদিন দুপুরের পর থেকেই বিভিন্ন উপজেলার নেতা কর্মীরা মিছিল নিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে সমাবেশ স্থল পরিপূর্ণ করে তোলে। মাগুরা জেলা আমির অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য এবং যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন। জেলা সেক্রেটারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান এর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখী, শালিখা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আফছার আলী, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, সদর উপজেলা আমীর অধ্যাপক ফারুক হুসাইন, পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম,আসন্ন মাগুরা পৌর সভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা মোঃ মাসুদুল আলম, আসন্ন মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, শিবিরের মাগুরা জেলা সভাপতি মোঃ জুবায়ের হোসেনসহ আরো অনেকে ।
সমাবেশ শেষে নোমানী ময়দান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিন করে ভায়না মোড়ে গিয়ে মিছিল শেষ হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মিছিল ও সমাবেশ শেষ করা হয়।
সমবেশ ও বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। সমাবেশে বক্তারা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার সমালোচনা করে তাঁরা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।