
দীর্ঘদিন পর কর্মব্যস্ততার ফাঁকে নিজ পেশাগত কর্মস্থল আইনজীবীদের চেম্বার ও আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে সহকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।বুধবার (২৫ নভেম্বর) তিনি নিজ কর্মস্থলে গিয়ে আইনজীবী সহকর্মীদের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছুটা সময় কাটান। এ সময় তিনি সহকর্মীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।উল্লেখ্য, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রীয় ও রাজনৈতিক নানা দায়িত্বে ব্যস্ত থাকলেও নিজের দীর্ঘদিনের পেশাগত কর্মস্থল ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক অটুট রেখেছেন।দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে আইনজীবী সহকর্মীদের মধ্যে আনন্দ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। ব্যস্ততার মাঝেও পুরোনো কর্মস্থল ও সহকর্মীদের প্রতি আন্তরিকতা প্রকাশের এই মুহূর্তটি ছিল উপস্থিত সবার জন্য স্মরণীয়।