
খন্দকার শাহ আলম মন্টু: আলমডাঙ্গা পৌর যুবদলের সাবেক সদস্য সচিব ও ক্রীড়া সংগঠক সাইফুদ্দিন আলম কনকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাদ মাগরিব আলমডাঙ্গা রেলবাজারে অবস্থিত পৌর বিএনপির কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে প্রয়াত কনকের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সাইফুদ্দিন আলম কনক রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি ক্রীড়া ও সামাজিক অঙ্গনেও সক্রিয় ছিলেন। পৌর যুবদলের সদস্য সচিব হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়া সংগঠক হিসেবেও তিনি এলাকায় পরিচিতি অর্জন করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের স্মৃতিতে আজও অমলিন।