![]()
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর রোকন বৈঠক ও রোকন ভোটের মাধ্যমে উপজেলা আমির ও সেক্রেটারি পদে মনোনয়ন সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বুধবার (২৫ নভেম্বর) আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে রোকনদের ভোটের মাধ্যমে উপজেলা আমির ও সেক্রেটারি পদে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানা গেছে। উপজেলা আমির পদে সম্ভাব্য তিন প্রার্থী হলেন—মো. ইউসুফ আলী মাস্টার, মামুন মো. রেজা ও মো. দারুস সালাম। উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে সেক্রেটারি পদে সম্ভাব্য প্রার্থীদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রোকন বৈঠক ও মনোনয়ন সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি চলছে।