
মাগুরা জেলার মহম্মদপুর থানা রোড এলাকায় পুকুরের পানিতে ডুবে সুদর্শন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে মহম্মদপুর সদর থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর পিতার নাম বিশ্বজিৎ কুন্ডু।পারিবারিক সূত্রে জানা যায়, এক ছেলে ও এক মেয়ে সন্তান নিয়ে ছিল বিশ্বজিৎ এর পরিবার। মঙ্গলবার সকালে হঠাৎ তার ছেলে সুদর্শন বাড়ির পাশের পুকুরে পড়ে মারা যায়। ছেলেকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।চার বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাতেও শোকের ছায়া বিরাজ করছে।