
মাগুরায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা রাজস্ব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদ।
সভায় জেলার সার্বিক রাজস্ব ব্যবস্থাপনা, ভূমি প্রশাসন এবং রাজস্ব আদায়সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট বিষয়গুলোর অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সিদ্ধান্ত প্রদান করা হয়।