
নওগাঁর মহাদেবপুর উপজেলায় খেলতে গিয়ে ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে মুকিদ হোসেন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার রাইগাঁ ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মুকিদ হোসেন ওই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে প্রতিবেশী দুই শিশুর সঙ্গে বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনের কাছে খেলছিল মুকিদ। এ সময় অসাবধানতাবশত ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে যায় সে। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এবিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেলার সময় সেপটিক ট্যাংকে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।