![]()
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৭ হাজার ২০০ টাকাসহ মো. তুষার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলা গেট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় গোবিন্দপুর গ্রামের মো. মুরাদের ছেলে তুষারকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৭ হাজার ২০০ টাকা জব্দ করে পুলিশ।এ ঘটনায় গ্রেপ্তারকৃত তুষারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।