![]()
মাগুরায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে ঐতিহ্যবাহী কাত্যাঁয়নি পূজাঁ শুরু হয়েছে। রবিবার ১৫ নভেম্বর থেকে ১৯ নভেম্বর রাত পর্যন্ত এই পূজা চলবে।এ উপলক্ষে মাগুরা পুলিশ লাইনে জেলার আইন শৃঙ্খলা রক্ষার নিমিত্তে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে বিশেষ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এসময় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন,এ বছর মাগুরায় মোট ১০২ টি পূজাঁ মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পূজা মন্ডপের নিরাপত্তায় ৮১৩ জন পুলিশ মোতায়ন থাকবে। শহরের বিভিন্ন পয়েন্টে দর্শনার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে নতুন করে আরো ৩৫ টি সিসি ক্যামেরা স্হাপন করা হয়েছে। সব মিলিয়ে মাগুরা পুলিশ নিরাপত্তা জোরদার করেছে।পূজা উদযাপন কমিটি বলছেন এবছর পূজার সাজ সজ্জা আগের চেয়ে আরো জাঁকজমকপূর্ণ করা হয়েছে। মাগুরার কাত্যায়ানি পূজা এশিয়ার সবচেয়ে বড় পূজা উৎসব। যা দেখতে দেশের বাহির থেকেও প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটে।