
চুয়াডাঙ্গায় নভেম্বর মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার।সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার, সিভিল সার্জনের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা।সভায় চুয়াডাঙ্গা জেলার টেকসই ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম এবং চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। এ সময় অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, মৎস্য, খাদ্য নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে কাজের গতি আরও ত্বরান্বিত করা এবং উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।