
সাভার ও আশুলিয়া এলাকায় শ্রমিক বিক্ষোভ ও অসন্তোষকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।বৃহস্পতিবার (১২ নভেম্বর) ২০২৬ খ্রিষ্টাব্দে সাভার ও আশুলিয়া এলাকায় দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব নির্দেশনা দেন।ব্রিফিংয়ে পুলিশ সুপার শামীমা পারভীন দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের মনোবল ও কর্মস্পৃহা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, শিল্পকারখানার সার্বিক নিরাপত্তা বজায় রাখা এবং যেকোনো পরিস্থিতি পেশাদারিত্ব, ধৈর্য ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করার নির্দেশনা দেন।তিনি শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি দায়িত্ব পালনে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেন।এ সময় ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।