
মাগুরা জেলার শ্রীপুরে চারণ গীতিকবি, বীর মুক্তিযোদ্ধা আমির হামজার ৯৫তম জন্মদিন উপলক্ষে ১০ নভেম্বর মঙ্গলবার বিকেলে শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামস্থ ‘কবি আমির হামজা স্মৃতি সংসদ‘র পক্ষ থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সভাপতি মোছাঃ জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শিকদার মঞ্জুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির সহধর্মিনী দোলজান বেগম।কবিপুত্র ও নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুল ইসলাম ঝন্টু, মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, নড়াইলের বিশিষ্ট সাংবাদিক, বিজয় টিভি নড়াইলের জেলা প্রতিনিধি জিয়াউর রহমান জামি, শ্রীপুর উপজেলা রিপোর্টাস ইউনিটে সাধারণ সম্পাদক মোঃ মুজাফফর হোসেন মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আতিকবিল্লাহ, কবির বড় পুত্র, শ্রীকোল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলী মোর্তুজা স্নো,কবি পরিবারের সদস্যবৃন্দসহ এলাকার বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির নগদ টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে কবির মাজারে পুস্পস্তবক অর্পণ করা হয় এবং কবির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।