
গাজীপুর জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে শিক্ষা, চিকিৎসা, দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় উপকারভোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী (বার-এট-ল)।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোবারক হোসেন পারভেজ।এ সময় গাজীপুর জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের আহ্বায়ক, সদস্যসচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং চেক গ্রহণকারী উপকারভোগীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত বিভিন্ন সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষা, চিকিৎসা ও দারিদ্র্য বিমোচনে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।