
চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ আব্দুল কাদের (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় জীবননগর উপজেলার মনোহরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আব্দুল কাদের জীবননগর পৌরশহরের মহানগর উত্তরপাড়ার মৃত সমির মোল্লার ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় জীবননগর উপজেলার মনোহরপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মনোহরপুর বাজারে শ্রী সঞ্জয় পালের মুদি দোকানের সামনে মনোহরপুর-খয়েরহুদাগামী পাকা সড়ক থেকে আব্দুল কাদেরকে আটক করা হয়।পরে তার হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। একই সঙ্গে মাদক বহনের কাজে ব্যবহৃত লাল রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন ১২৫ সিসি ইগনিটর মোটরসাইকেল জব্দ করেন অভিযান পরিচালনাকারীরা।জব্দ করা গাঁজা ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।