
মাদক থেকে দূরে রেখে তরুণ ও কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে আলমডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়ায় ক্ষুদে ব্যাডমিন্টন খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন পৌর মেয়র পদপ্রার্থী শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু।আজ তিনি কলেজ পাড়ার ক্ষুদে খেলোয়াড়দের জন্য এক বক্স ব্যাডমিন্টন ফেদার উপহার দেন। এ সময় উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মুফতি গোলাম মুকতাদিরসহ স্থানীয় তরুণ ও খেলোয়াড়রা।জানা যায়, এলাকার যুবসমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন। এরই ধারাবাহিকতায় এর আগেও তিনি কলেজ পাড়ার খেলার মাঠ পরিদর্শন করেন। মাঠটি খেলার অনুপযোগী হওয়ায় সেটিকে খেলাধুলার উপযোগী করে গড়ে তোলার জন্য ৪ নম্বর ওয়ার্ড যুব জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল কাদের মুনিবকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দায়িত্ব দেন।স্থানীয় তরুণদের খেলাধুলার পরিবেশ তৈরি এবং তাদের সুস্থ-সুন্দর জীবন গঠনে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।