
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সম্প্রতি বিদ্যালয়ের ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ ওঠে শিক্ষক এনামুল হকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বুধবার (৪ নভেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষক এনামুল হককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়।একজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণের অভিযোগ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।