
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে ২০ বছর পূর্তি উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বাদ আসর নটখোলা জলকার পাড়া গোরস্থান মাঠে নটখোলা গোরস্থান ও যুবসমাজের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে হাজারো ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে।
নটখোলা গোরস্থান কমিটির সভাপতি মো. মুজিবুর রহমান সরদারের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জনপ্রিয় ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান ক্বারী শায়খ আহমদ বিন ইউসুফ আল-আযহারী।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল হক আনসারী ও মুফতি শহিদুল ইসলাম। এ ছাড়া আসন্ন সোনাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ছরোয়ার হোসেন এবং সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাওলানা মো. আজিজুল হক উপস্থিত ছিলেন।
মাহফিলে বক্তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ধর্মীয় অনুশাসন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে ২০ বছর পূর্তি উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বাদ আসর নটখোলা জলকার পাড়া গোরস্থান মাঠে নটখোলা গোরস্থান ও যুবসমাজের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে হাজারো ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে।
নটখোলা গোরস্থান কমিটির সভাপতি মো. মুজিবুর রহমান সরদারের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জনপ্রিয় ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান ক্বারী শায়খ আহমদ বিন ইউসুফ আল-আযহারী।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল হক আনসারী ও মুফতি শহিদুল ইসলাম। এ ছাড়া আসন্ন সোনাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ছরোয়ার হোসেন এবং সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাওলানা মো. আজিজুল হক উপস্থিত ছিলেন।
মাহফিলে বক্তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ধর্মীয় অনুশাসন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।