হিজলায় নবাগত নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ এর সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত
Spread the love

হিজলায় নবাগত নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ এর সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

 

২৬ শে সেপ্টেম্বর রোজ সোমবার বেলা ১১ টায় বরিশাল হিজলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মাই টিভি প্রতিনিধি হিজলা, মোঃ সুমন রহমান সোহাগ, সাধারন সম্পাদক হিজলা প্রেসক্লাব ও দৈনিক যায়যায়দিন পত্রিকা হিজলা উপজেলা প্রতিনিধি এবং হিজলা উপজেলায় কর্মরত সকল পত্রিকার সাংবাদিকবৃন্দ।

এ সময়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে হিজলা উপজেলার সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকরা তাদের মত প্রকাশ করেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা হিজলা উপজেলার বিভিন্ন দুর্নীতি এবং অনিয়মের কথা তুলে ধরেন, সকল সাংবাদিকদের কথা শুনে উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ বলেন আমি হিজলা উপজেলায় নতুন এসেছি আপনাদের সবার সাথে মিলেমিশে আগামী দিনগুলোতে কাজ করতে চাই, হিজলা উপজেলার সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধে আমি কাজ করতে চাই, আমি আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে আলোচনা করে একটি সুন্দর হিজলা উপহার দেওয়ার চেষ্টা করব।

 

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031