
মানবিক দায়িত্ববোধ থেকে অসুস্থ দুই ব্যক্তির খোঁজখবর নিতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছুটে গেছেন মমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাসান মালিক।
অসুস্থ ব্যক্তিরা হলেন মমিনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সরিষাডাঙ্গা গ্রামের পরিচিত মুখ ও মমিনপুর বাজারের ধান-ভুট্টা ব্যবসায়ী মজিবুল এবং কাউন্সিলপাড়ার প্রবীণ ব্যক্তি বিশারদ, যিনি এলাকায় ‘বিশে মামা’ নামে পরিচিত।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মজিবুল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, বিশে মামা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁদের অসুস্থতার খবর পেয়ে হাসান মালিক হাসপাতালে ছুটে যান। এ সময় তিনি তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসা ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে অবগত হন।
এ সময় হাসান মালিক বলেন, ‘বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক দায়িত্ব।’ তিনি অসুস্থ দুজনের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।
এদিকে, চুয়াডাঙ্গা মিডিয়া পরিবারের পক্ষ থেকেও অসুস্থ মজিবুল ও বিশে মামার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।