
শান্তিপূর্ণভাবে দূর্গাপূজা উৎসব পালনের প্রতি গুরুত্বারোপ করে মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ১১ অক্টোবর সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ সভায় সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মামুনুর রশীদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান, সিভিল সার্জন ডাঃ শামীম কবীর,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান জেলা চেম্বার অ্যান্ড কমার্স এর সভাপতি আখতার হোসেন,মাগুরার জিপি মনজুরল হাসান, পিপি সাখাওয়াত হোসেন,জেলা রেডক্রিসেন্টে সোসাইটির সহ সভাপতি এড, আহমেদ হোসেন,সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মহশীন উদ্দিন ফকির,এন এস আই উপপরিচালক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসিময়া আখতার রোজি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুকুজ্জামান ফারুক, কৃষি বিপনন কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোস্তফা কামাল, আনসার কমান্ডেন্ট মিজানুর রহমান বক্তব্য রাখেন।
সভায় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বক্তব্যে বলেন, মাগুরা জেলা মানুষের বসবাসের উপযোগী রাখতে করনীয় সকল পদক্ষেপ গ্রহন করা হবে। জেলায় শান্তিপূর্ণভাবে দূর্গাপুজা পালনে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।তিনি আইন শৃঙ্খলা রক্ষায় জনগনের সহযোগীতা কামনা করেন। সভায় বক্তারা মাদক, সামাজিক দাঙ্গা, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পড়ার টেবিলে উৎসাহীত করতে শিক্ষকদের প্রতি আহবান জানান। শিক্ষকদের নীতি নৈতিকতার সাথে দ্বায়িত্ব পালন করার আহবান জানান বক্তারা। সভায় অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার হাসান বলেন, মাগুরা জেলার আইন শৃঙ্খলা রক্ষায় মাগুরা পুলিশ সব সময় তৎপর রযেছে। তিনি ক্লুলেস মামলার ঘটনা উদঘাটন বিপুল পরিমান ইয়াবার চালান আটক, চুরি যাওযা ও হারানো মোবাইল উদ্ধারসহ বেশ কিছু সাফল্য তুলে ধরে আইন শৃঙ্খলা রক্ষায় জনগনের সহযোগিতা কামনা করেন।