ওবায়দুল কাদের এমপি’সুস্হতা কামনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের দোয়া মাহফিল।
Spread the love

ওবায়দুল কাদের এমপি’সুস্হতা কামনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের দোয়া মাহফিল।

 

মোঃহাসানুর জামান বাবু, চট্টগ্রাম প্রতিনিধি।

বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়কও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি’র সুস্হতা কামনায় আজ বিকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ এর উদ্যোগে এক দোয়া মাহফিল চট্টগ্রাম শহরে দক্ষিণ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব মফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন সকল উপজেলা পৌরসভা ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সদস্য জনাব আবু সালেহ্ চৌধুরী প্রমূখ।
পরে জননেতা সড়কও সেতুমন্ত্রী জননেতা আলহাজ্ব ওবায়দুল কাদের এর আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031