খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল সফল করতে ঢাকা-১৭ বিএনপির মতবিনিময়

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল সফল করার লক্ষ্যে ঢাকা-১৭ আসনের অন্তর্গত গুলশান ও বনানী থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর গুলশান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলের সার্বিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা-১৭ আসন বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত থাকার কথা রয়েছে। মতবিনিময় সভায় গুলশান ও বনানী থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় নেতৃবৃন্দ ১৫ আগস্টের কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করার আহ্বান জানান। একই সঙ্গে দোয়া ও মিলাদ মাহফিলকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল সফল করতে ঢাকা-১৭ বিএনপির মতবিনিময়

11 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com