ব্রেকিং নিউজ
জীবননগর থানার আয়োজনে জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জীবননগর থানার আয়োজনে জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে
জীবননগর থানা, চুয়াডাঙ্গা কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আজ সকাল ১১ টায় সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় জেলা পুলিশ সুপার
আব্দুল্লাহ্ আল- মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য মোঃ আলী আজগার টগর, এ সময় আরো উপস্থিত ছিলেন,
জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); মোঃ হাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান জীবননগর; হাসিনা মমতাজ, উপজেলা নির্বাহী অফিসার জীবননগর; মোঃ নজরুল ইসলাম, সভাপতি, জীবননগর উপজেলা আওয়ামী লীগ; মোঃ আব্দুস সালাম ইশা, উপজেলা ভাইস চেয়ারম্যান; আয়েশা সুলতানা লাকী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান; মোঃ রফিকুল ইসলাম, মেয়র, জীবননগর পৌরসভা; এস এম জাবীদ হাসান, অফিসার ইনচার্জ, জীবনগর থানা; বীর মুক্তিযোদ্ধা সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।

সর্বশেষ খবর