
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪ পিস বুপ্রেনরফাইন ইনজেকশন ও ১০ গ্রাম গাঁজা সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দল। অভিযানে চুয়াডাঙ্গা পৌর এলাকার জিনতলা পাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে মান্নান (৪৫) এবং তালতলা পূর্বপাড়ার সেকেন্দারের ছেলে বাবু (৩৬) ৪ পিস বুপ্রেনরফাইন ইনজেকশন সহ আটক হন। এছাড়া ইসলাম পাড়ার বাবুল মন্ডলের ছেলে রিপন মন্ডল (২০) ১০ গ্রাম গাঁজা সহ আটক হয়।
দুপুরে তাদের ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মমতাজ আদালত পরিচালনা করেন। আদালতের নির্দেশে মান্নান ও বাবুকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রিপন মন্ডলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সকলের উপর ৫০ টাকা করে জরিমানা আরোপ করা হয়েছে।