
এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। নিজেদের শেষ এই ম্যাচে জয় দিয়ে রাঙাতে চান লাল-সবুজের প্রতিনিধিরা। সম্প্রতি ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজ মাঠে নামছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। তবে ভিয়েতনাম ম্যাচের একাদশ থেকে আজ গুরুত্বপূর্ণ দুটি পরিবর্তন এনেছেন কোচ।ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে গোলপোস্ট সামলানোর দায়িত্ব পেয়েছিলেন মেহেদী হাসান শ্রাবণ। ঘরোয়া লিগে অনিয়মিত হলেও তাকে ঝালিয়ে নিয়েছিলেন কোচ। তবে সিঙ্গাপুরের বিপক্ষে আজকের হাইভোল্টেজ ম্যাচে কাবরেরা আস্থা রেখেছেন মিতুল মারমার ওপর। ক্লাব পর্যায়ে ধারাবাহিক পারফর্ম করা মিতুলই আজ রক্ষণভাগের শেষ প্রহরী হিসেবে থাকছেন। উল্লেখ্য, অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে এই অভিযানের প্রাথমিক দলেই রাখা হয়নি।আজকের ম্যাচেও একাদশে জায়গা পাননি নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। তার অনুপস্থিতিতে মাঠের নেতৃত্বের গুরুদায়িত্ব পালন করবেন অভিজ্ঞ মিডফিল্ডার সোহেল রানা (সিনিয়র)। রক্ষণে বরাবরের মতোই নির্ভরযোগ্য মুখ হিসেবে থাকছেন তারিক কাজী, শাকিল আহাদ তপু ও সাদ উদ্দিন।ভিয়েতনাম ম্যাচের একাদশ থেকে বড় পরিবর্তন এসেছে আক্রমণভাগে। মিরাজুলের পরিবর্তে আজ শুরুর একাদশে সুযোগ পেয়েছেন তরুণ সেনসেশন শেখ মোরসালিন। তার সাথে আক্রমণ সামলাবেন ফয়সাল আহমেদ ফাহিম। মাঝমাঠ ও লিঙ্আপে বরাবরের মতোই দলের অন্যতম বড় ভরসা হয়ে থাকছেন হামজা চৌধুরী, শমিত সোম ও জায়ান আহমেদমিতুল মারমা (গোলরক্ষক), শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, সোহেল রানা (অধিনায়ক), শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, জায়ান আহমেদ ও শমিত সোম।