
মাগুরায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দিবস পালন উপলক্ষে ৮ দফা দাবিতে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন মাগুরা শাখা ও দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন মাগুরা। এ উপলক্ষে রবিবার ২৯ মার্চ সকাল সাড়ে ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিডিইআরএম মাগুরা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন সিকদার, সংগঠনের সাধারণ সম্পাদক ও দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন মাগুরা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস মন্টু, সংগঠনের উপদেষ্টা ডাক্তার তাসু কুজ্জামান, জেলা এনজিও কোঅর্ডিনেটর আব্দুল হালিম, বলরাম বসাক, বাংলাদেশ আদিবাসী ফোরাম মাগুরা শাখার সভাপতি হীরালাল কর্মকার, বিডিআারএম মাগুরা শাখার সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাস, কোষাধক্ষ নিখিল কুমার দাস, সদস্য রঙ বালা দাস,দেবী রানী দাস ও আরতী রানী প্রমুখ।সভায় বক্তারা বলেন জাত পাত ও পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধে বৈষম্য বিরোধী বিল -২০২২ সংশোধন পূর্বক অবিলম্বে পাশ করতে হবে, সকল সরকারি বিশ্ববিদ্যালয় দলিত শিক্ষার্থীদের জন্য ভর্তি কোটা এবং চাকুরীতে চাকুরী কোটা প্রবর্তন করতে হবে এবং জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সু নির্দিষ্ট ভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বরাদ্দ করাতে হবে। মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের শতাধিক নারী- পুরুষ সদস্য অংশ নেয় ।