পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক বাপ্পী

খুলনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং ভর্তি ও বহির্বিভাগের রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসা সেবার খোঁজখবর নেন।শনিবার (২৮ মার্চ) দুপুরে পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমদে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আঃ মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফরা উপস্থিত ছিলেন।পরিদর্শন শেষে প্রশাসক বাপ্পী হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি রোগীদের জন্য মানসম্মত ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031