মজুদ রেখে পেট্রোল বিক্রি বন্ধ: জামালপুরে জুই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা

মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে পেট্রোল বিক্রি না করার অভিযোগে জামালপুর সদর উপজেলার পিটিআই মোড়ে অবস্থিত মেসার্স জুই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২৮ মার্চ ২০২৬) সকালে মোটরসাইকেল চালকেরা পেট্রোল নিতে গেলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তাদের কাছে কোনো পেট্রোল নেই। এ ঘটনায় সন্দেহের সৃষ্টি হলে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে।পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানটির ভেতরে ১২টি ড্রামে প্রায় ২ হাজার ৫০০ লিটার পেট্রোল মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়।মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে তেল বিক্রি না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে গ্রাহকদের মাঝে পেট্রোল বিক্রি কার্যক্রম শুরু করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031