
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে (এরশাদপুর) কাউন্সিলর প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শুক্রবার ( ২৭শে মার্চ) বাদ মাগরিব এরশাদপুর বড় জামে মসজিদে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মাওলানা আব্দুল হান্নানকে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ ঘোষণা দেন আলমডাঙ্গা পৌর জামায়াতের আমীর মো. মাহের আলী।সভায় আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মসলেম উদ্দিন, ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মো. আল আমিন হুছাইনসহ ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।মতবিনিময় সভায় বক্তারা আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, এলাকার উন্নয়ন ও জনসেবার লক্ষ্যেই এ প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং জনগণের সমর্থন নিয়ে বিজয় অর্জনের আশাবাদ ব্যক্ত করেন।উল্লেখ্য, আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা ও প্রচারণা শুরু হয়েছে, যার অংশ হিসেবে জামায়াতে ইসলামীও তাদের প্রার্থী ঘোষণা কার্যক্রম এগিয়ে নিচ্ছে।